ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ছবির ক্যাপশন: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ
ad728
ফেব্রুয়ারি ২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত। “সেবার ব্রতে চাকরি”- এই শ্লোগানে আজ ২৭ এপ্রিল ২০২৬ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স-এ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ ২৩৩ জনের মধ্যে ২৩১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

এই পরীক্ষায় কৃতকার্যরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে সামগ্রিক মূল্যায়নে মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবে।

♦️লিখিত পরীক্ষার ফল প্রকাশ: 
০৬ মে ২০২৬ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকা
স্থান: পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া।

♦️মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা: 
০৬ মে ২০২৬ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা।
স্থান: পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া।

উক্ত লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। এছাড়া  পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’