প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন ছিল জাতির স্বাধিকার আন্দোলনের মূল প্রেরণা। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি নতুন প্রজন্মকে ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান কটিয়াদী উপজেলা এবং মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আলী কাউসার রণি, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার এবং জালালপুর ইউনিয়ন আমীর বিল্লাল হোসেন বিএসসি প্রমুখ।
বক্তারা দৈনন্দিন জীবনে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার এবং জাতীয় জীবনে মাতৃভাষার যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত