
রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ৯ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাত ১০:৩০ মিনিটে টাঙ্গাইলের নাগরপুর সলিমাবাদ নিজ বাসভবনে নির্বাচনী ইশতেহার পাঠ করলেন বাইসাইকেল মার্কার সংসদ সদস্য প্রার্থী তারেক শামস খান হিমু।
ইশতেহার সমূহ:
১. নাগরপুর ও দেলদুয়ারের প্রতিটি সড়ক পর্যায়ক্রমে বাংলা বর্ণমালার অক্ষর অনুসারে আলোকবাতি ব্যবস্থা নিশ্চিত করা।
২. নাগরপুর ও দেলদুয়ারে ইসলামিক রিসার্চ সেন্টার স্থাপন ও ইসলাম ধর্মীয় শিক্ষা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ইংরেজি মাধ্যম চালুর ব্যবস্থা।
৩. সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের স্থাপনা সহ মন্দির উপাসনালয়ের শতভাগ নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা এবং তাদের অধিকার নিশ্চিত করা
৪.বর্তমান বাজারের চাহিদা মোতাবেক প্রতিটি মসজিদের ইমাম,খতিব, মোয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতের সরকারি গ্রেড অনুযায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা।
৫. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় আধুনিকায়ন করার ব্যবস্থা এবং মনিটরিং সেলের মাধ্যমে তদারকির ব্যবস্থা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও কিন্ডারগার্টেন স্কুল ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা
৬. এলাকাভিত্তিক নদীর ভাঙন রোধে বেড়িবাঁধের কাজ সম্পন্ন করে অবসর সময় কাটানোর লক্ষ্যে পার্কের ব্যবস্থা করা।
৭. দুই উপজেলায় চিকিৎসা সেবা উন্নয়নের লক্ষ্যে দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও আধুনিক এম্বুলেন্স সার্ভিস সম্বলিত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং মনিটরিং সেলের মাধ্যমে তদারকির ব্যবস্থা।
৮. মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নাগরপুর দেলদুয়ার গড়ে তোলা।
৯. দেলদুয়ার পাথরাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পেকে বিশ্বের দরবারে পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে তাঁতপল্লীকে আধুনিকায়নের মাধ্যমে সরকারি সহযোগিতায় আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যবস্থা।
১০. নাগরপুর ও দেলদুয়ার এই দুটি উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের আধুনিক সেবার মান নিশ্চিত করা।
১১.এলাসিন সেতু টোল মুক্ত করা।
১২. দখলকৃত সরকারি খাল উদ্ধার ও পুনঃখনন করে জলাবদ্ধতা নিরসন।
১৩. কৃষিকাজের সুবিধার্থে নদীর পরিকল্পিত ড্রেজিং ও নাব্যতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক সেচের ব্যবস্থা, কৃষকদের যে কোন প্রয়োজনে বিনা জামানতে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ, সরকারি সহযোগিতায় অতি সহজে প্রয়োজন অনুসারে যেকোনো সার ও কীটনাশক পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা ।
১৪. জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা।
১৫. নাগরপুর ও দেলদুয়ারে শিশুদের চিত্ত বিনোদন ও মানসিক বিকাশের জন্য আধুনিক বিনোদন কেন্দ্র স্থাপন
১৬. ঢাকা-টাঙ্গাইল- দেলদুয়ার-নাগরপুর নন-স্টপ আধুনিক বাস সার্ভিস চালু।
১৭. নারী উদ্যোক্তা সৃষ্টি ও নারীদের নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ তৈরি।
১৮. নাগরপুর ও দেলদুয়ারে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ।
১৯. দখলকৃত নদী উদ্ধার ও অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ।
২০. মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি নাগরপুর বনগ্রামের গণকবর, নাগরপুর জমিদার বাড়ি, উপেন্দ্র সরোবর, পাকুটিয়া জমিদার বাড়ি, দেলদুয়ারের আটিয়া জামে মসজিদ সহ সকল ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে দর্শনীয় স্থান তৈরির ব্যবস্থা করা।
২১. খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে সরকারি উদ্যোগে প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্লাব ভিত্তিক ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার ব্যবস্থা করা ।
২২.যুবকদের বেকারত্ব দূরকরণে সরকারি ব্যবস্থাপনায় কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি ও বিনা জামানতে সহজ শর্তে ঋণ কর্মসূচির ব্যবস্থা।
২৩. ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সরকারি সহযোগিতার আওতাভুক্ত করার ব্যবস্থা ।
২৪. রিক্সা, ভ্যান, ঘোড়ার গাড়ি, অটোরিকশা, সিএনজি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যে কোন প্রয়োজনে সরকারি সহযোগিতার ব্যবস্থা করা এবং যেকোনো দুর্ঘটনায় সরকারি সহযোগিতায় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা।
২৫. নাগরপুর দেলদুয়ারে প্রতিবন্ধীদের জন্য সরকারি সহযোগিতা বৃদ্ধির ব্যবস্থা।
২৬.নাগরপুর ও দেলদুয়ার মূল শহর রক্ষার্থে আধুনিক শহর বাইপাস নির্মাণের ব্যবস্থা।
তারেক শামস খান হিমু
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী (বাইসাইকেল মার্কা)