প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
কুষ্টিয়া ভেড়ামারায় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার -১

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এর তত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রেজাউল হক সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং-২২/০৭/২০২৬ তারিখ রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম গোরস্থান ও ঈদগাহ মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে চাঁদগ্রামের মোঃ বিষু মালিথার পূত্র মোঃ মোস্তাক মালিথা (৪৩)কে বুধবার সন্ধ্যা ০৭টা ৪০ মিনিটের সময় ০৮ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-২৩, তারিখঃ ২২/০৭/২০২৬, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হইয়াছে।#
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক চ্যানেল দিগন্ত, সিওয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান