প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
গোপালগঞ্জ জাতীয় ফল মেলা উদ্বোধন -২০২৬

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" এই স্লোগান কে সামনে রেখে মঙ্গলবার (২৩জুন) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর আয়োজনে, জনাব মোঃ মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জ এর সভাপতিত্বে উপজেলা চত্বর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ মাঠে জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, গোপালগঞ্জ, জনাব মোঃ আরিফ-উজ- জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।
এসময় বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক চ্যানেল দিগন্ত, সিওয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান