প্রিন্ট এর তারিখঃ Jun 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
মুহূর্তেই নিঃস্ব ব্যবসায়ী, সীতাকুণ্ডে আগুনে পুড়ল তুলার গুদাম ছাই হয়ে যায়

চট্টগ্রাম প্রতিনিধ, মোঃ আনোয়ার হোসাইন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শোকলালহাট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শোকলালহাটের ভায়ারখীল রোড এলাকায় মো. সফিউল আলম এর মালিকানাধীন লেপ-তোষকের দোকানের তুলার গুদামে এ আগুন লাগে।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে গুদামটি সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের মার্কেট রক্ষা করতে সক্ষম হন, ফলে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে বলে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তুলা ধুনাই মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সফিউল আলম জানান, তুলা ধুলাই মেশিনে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “এই আগুনে আমি সর্বস্বান্ত হয়ে গেলাম।” সরকারিভাবে কিছু সহায়তা ফেলে আবার পুনরায় ব্যবসাকে দাঁড় করাতে পারবেন বলে জানান তিনি।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক চ্যানেল দিগন্ত, সিওয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান