প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
প্রধানমন্ত্রী তারেক রহমান আংকেলের কাছে বিচার চাই

আমি হাসিবুন নাহার সিনহা। আমার বাবা সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।গলাচিপা মহিলা কলেজ। আমি গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আমি বর্তমানে মিথ্যা মামলার একজন আসামী। গত বছর ২৮.১২.২০২৫ তারিখ থেকে আমার জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। মিথ্যা মামলার ঘটনায় যে সময় উল্লেখ করা হয়েছে ২৯.১২.২০২৫ তারিখ সকাল সাড়ে ১১টায়। তখন আমি ইংরেজি পরীক্ষায় অংশ নিচ্ছিলাম।
মিথ্যা মামলার ১২ নং আসামী হওয়ায় গ্রেপ্তারের ভয়ে আমি নিজ বাড়িতেই অবস্থান করতে পারি নাই। আতঙ্ক নিয়ে পরবর্তী পরীক্ষা গুলো আমাকে লুকিয়ে লুকিয়ে দিতে হয়েছে। এতে আমার পড়ালেখার অনেক ব্যাঘাত ঘটেছে। এত প্রতিকূলতার পরও গলাচিপা উপজেলা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত দের মধ্যে আমি একজন এবং ইউএনও মহোদয় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান সহ আমাদের সংবর্ধনা দিয়েছেন। আমি পঞ্চম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছি।
মিথ্যা মামলার আসামী করা না হলে আমি আরও ভালো ফলাফল অর্জন করে মেধা তালিকায় আসতে পারতাম। এখনও আমি এই মিথ্যা মামলা বহন করতেছি এবং আদালতের দ্বারে দ্বারে ঘুরতেছি। এতে আমার পড়াশোনায় ব্যঘাত ঘটছে। আমি রাষ্ট্রের সকলের কাছে তথা প্রধান মন্ত্রী তারেক রহমান , শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও পটুয়াখালী – ৩ আসনের এমপি ও প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুুরুল হক নুর আংকেলের কাছে বিচার প্রার্থনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত