প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
কুষ্টিয়া ভেড়ামারা গোলাপনগর রাতের অভিযানে ৮৮ লিটার দেশীয় মদ জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারা থানার মোকারিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোলাপনগর শাহপাড়া মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার-এর নেতৃত্বে রাত আনুমানিক ১১টার দিকে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
অভিযানে শ্রী শুভঙ্কর প্রামানিক (পিতা: মৃত জগত প্রামানিক)-এর নিজ বাড়ির রান্নাঘরের চাতাল থেকে কেরু কোম্পানির কান্ট্রি লিকার ১০০ মিলির ৬০টি বোতল, ৫০০ মিলির ৩৯টি বোতল, ১০০ মিলির ৬টি ও ৫০০ মিলির ৭টি বোতলে খোলা বাংলা মদ জব্দ করা হয়। এছাড়া বিক্রিত খালি প্রায় ১০০টি বোতলও উদ্ধার করা হয়।
জব্দকৃত মদের পরিমাণ প্রায় ৮৮ লিটার বলে জানা গেছে। তবে অভিযানের সময় আসামি শ্রী শুভঙ্কর প্রামানিক পালিয়ে যান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত