প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮এপ্রিল) ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম রবিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাহাজান আলী, বিএনপি নেতা জানবার হোসেন, জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন জসিম, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ প্রমূখ।
সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, আগামী ১৪ এপ্রিল ১লা বৈশাখে নর্ববর্ষ উদযাপনে সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী উদযাপন কমিটিকে নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে রচনা প্রতিযোগীতা, হাডুডু খেলা, উপজেলা বটমূলে গান বাজনার আয়োজনের জন্য বলা হয়। এবারে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ও আলুভর্তা থাকবে বলে সিধান্ত হয়। উপজেলায় কোথাও যাতে মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্যসহ অনৈতিক কোন কর্মকান্ড যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে বলে তিনি জানান।
এসময় ভেড়ামারা উপজেলার সকল কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধীজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত