কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ২০২৫/২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট, রোপা আউশ, মুগ ও তিল এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা পলি'র সভাপতিত্বতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম রবিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা জামাতের আমির জালাল উদ্দিন, বিএনপি নেতা জানবার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান ও সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী । এসময় পাট ৫০০, আউশ ১৪২০, তিল ৫০ ও মুগ ৩০ জন কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তারা প্রত্যেকে পাট বীজ ১কেজি, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি, আউশ বীজ ৫কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ করে কেজি, মুগ বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ও তিল বীজ ১কেজি, ডিএপি ১৯ কেজি, ও এমওপি ৫ কেজি করে দেওয়া হয়।##