প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে রিসালাত ই সাজিদের নেতৃত্বে মশাল মিছিল

নওগাঁর মান্দা উপজেলায় সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপুর বিরুদ্ধে আয়োজিত “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” সংবাদ সম্মেলনের প্রতিবাদে রাতেই বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভ ও মশাল মিছিলটি নেতৃত্ব দেন মান্দা উপজেলা ছাত্রদল নেতা রিসালাত ই সাজিদ, যিনি মমিন শাহ্ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মান্দা উপজেলা তারেক জিয়া প্রজন্মদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জিয়া সাইবার ফোর্সের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।
মিছিলে অংশ নেন টেক্সটাইল বিষয়ক সাধারণ সম্পাদক মাহিন ইসলামসহ স্থানীয় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
এ সময় আরও উপস্থিত ছিলেন—মান্দা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অমিত, ছাত্রদল নেতা অনিক আহমেদ, নিরব, মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা শুভ, জাকারিয়া, উপজেলা ছাত্রদল কর্মী মুস্তাকিম মোল্লা, আরিফ, নাহিদ হাসান ও মুদ্দাসিরসহ অনেকে।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন,
“এমপি ডা. একরামুল বারী টিপুর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এ সময় তারা শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, বেলাল, কুমার বিশ্বজিৎসহ সংবাদ সম্মেলনে উপস্থিত সকলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাদের বহিষ্কারের দাবি জানান।
তারা আরও বলেন,
“এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
মশাল মিছিলটি রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট এলাকায় অনুষ্ঠিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
এদিকে, মিছিলকে কেন্দ্র করে মহাসড়কে স্বল্প সময়ের জন্য যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত