প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
মিথ্যা সংবাদ সম্মেলন থানা বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল চৌধুরীর বহিষ্কারের দাবি

নওগাঁর মান্দা উপজেলায় সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপুর বিরুদ্ধে আয়োজিত সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংবাদ সম্মেলন ছিল “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যের ওপর দাঁড়ানো”, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে মান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বাদল ও কুমার বিশ্বজিৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তবে এই সংবাদ সম্মেলনের পর থেকেই এলাকাজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
সচেতন মহলের দাবি,
“এ ধরনের একপাক্ষিক ও যাচাইবিহীন বক্তব্য শুধু রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে না, বরং জনগণকে বিভ্রান্ত করছে।”
স্থানীয় রাজনৈতিক কর্মীদের একটি বড় অংশ ইতোমধ্যে সংবাদ সম্মেলনে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বহিষ্কারের দাবি তুলেছেন।
তারা মনে করেন,
“দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অসত্য তথ্য প্রচারের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।”
একজন স্থানীয় কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“ব্যক্তিস্বার্থে এমন নাটকীয় সংবাদ সম্মেলন দল ও এলাকার জন্য ক্ষতিকর। দ্রুত ব্যবস্থা না নিলে এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।”
এদিকে, সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার অপচেষ্টা হিসেবে দেখছেন।অতীতে কমিটিগঠণ,মনোনয়ন না পাওয়ার শক্রুতাকে জের ধরে এই এই সম্মেলন বলে সবাই মনে করছে।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সত্যতা যাচাই এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় এ ধরনের বিতর্ক ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত