
শহীদ জিয়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিল শেষে সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ বক্তব্য প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল।
আরও উপস্থিত ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি এনামুল করিম মিন্টু এবং সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আন্তরিক আলোচনা হয়। আমাদের এই সংগঠনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাই একসাথে কাজ করতে পারি।