প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
পটুয়াখালীতে এক হাজার টাকার ১৪টি জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

মো: জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক হাজার টাকার ১৪টি জা"ল টাকাসহ মো. ওহিদুল নামের এক যুবককে গ্রে"প্তা"র করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রে"প্তা'র করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রে"প্তা"র ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের একটি দোকানে ওই যুবক ১৪ হাজার টাকা বিকাশ করার উদ্দেশ্যে যায়। এসময় দোকান মালিক মনিরুল টাকাগুলো পরীক্ষা করে জাল বলে সন্দেহ করলে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওহিদুলকে আ"ট"ক করে।
তবে এসময় তার সহযোগী এবং জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান পালিয়ে যান।
কলাপাড়া থানা পুলিশর অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “এ ঘটনায় মা"ম"লা দায়েরের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রে"প্তা"রে পুলিশ মাঠে তৎপর রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত