প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
মির্জাপুরে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

মো: রুবেল মিয়া, উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় ১৪ মার্চ টাঙ্গাইল মির্জাপুর উপজেলা আনাইতারা ইউনিয়ন পরিষদে দরিদ্র, অসহায় ছিন্যমূল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১২০২টি পরিবারের মাঝে প্রত্যেকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আনাইতার ইউনিয়ন পরিষদের প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:মোবারক হোসেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল রাশেদ রিপন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: নবিজুল রহমান,বিতরণের সময় সকল ইউপি সদস্য, মহিলা সদস্য গ্রাম পুলিশ সহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসক মোবারক হোসেন বলেন , এই চাল হল গরিব অসহায়দের হক,তারা যেন সঠিকভাবে পেয়ে থাকেন প্রতি বছরের মত এবারও সকলের সহযোগীতায় সেই চেষ্টা করেছি ইনশাল্লাহ। তিনি আরও বলেন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ এর সহযোগিতায় প্রতিটি পরিবার সঠিকভাবে যাচাই বাছাই করে শুধুমাত্র যারা পাওয়ার উপযোগী তাদেরকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।সকলের সহযোগিতায় সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কাজ সম্পন্ন হয়ল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত