প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
সীতাকুণ্ডে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ ২০২৬ (২২ রমজান, বৃহস্পতিবার) সীতাকুণ্ড থানার অন্তর্গত ফকিরহাটের পশ্চিম পার্শ্বে পূর্ব মুরাদপুর সাতঘড়িয়া পাড়া, আলহাজ্ব দানামিয়া সওদাগরের নতুন বাড়ি সংলগ্ন স্থানে এই আয়োজন করা হয়।
মহিউস সুন্নাহ মডেল মাদ্রাসা ও এতিমখানা এবং সীতাকুণ্ড বাজারের ব্যবসায়ী জনাব মোঃ বেলাল আহমদ-এর যৌথ উদ্যোগে হেফজ ও নূরানী বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেলাল আহমদ। এ সময় মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও প্রবাসে বসবাসরত মুসলিম উম্মাহর কল্যাণ এবং সকলের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা ক্বারী মোঃ আনোয়ার হোসাইন।
তিনি বক্তব্যে মাদ্রাসার সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, বর্তমানে মাদ্রাসাটিতে নূরানী, নাজেরা ও হিফজুল কোরআন—এই তিনটি বিভাগ চালু রয়েছে। এখানে প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষা অর্জন করছে। পাশাপাশি মাদ্রাসার তত্ত্বাবধানে এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য একটি লিল্লাহ বোর্ডিং রয়েছে, যেখানে প্রায় ৩৫ জন এতিম ও মিসকিন শিক্ষার্থী এবং ৮ জন ওস্তাদ দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, মাদ্রাসাটি দিন দিন অগ্রগতির পথে এগিয়ে চললেও নিজস্ব জায়গা ও স্থায়ী আর্থিক সংস্থান না থাকায় প্রতিষ্ঠানটি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। এ কারণে তিনি ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান, যেন তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দ্বীনের কাজে অংশগ্রহণ করেন।
মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ:
প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা ক্বারী মোঃ আনোয়ার হোসাইন
মোবাইল: ০১৮১৫-৬২২০৯১ (বিকাশ ও নগদ পার্সোনাল)
ব্যাংক হিসাব:
গ্লোবাল ইসলামী ব্যাংক, সীতাকুণ্ড উপশাখা
একাউন্ট নম্বর: ১১২০০০০২২৯০৯৪
হিসাবের নাম: মুহতামিম মাওলানা ক্বারী মোঃ আনোয়ার হোসাইন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত