প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
৭নং হাড়িভাষা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বুলবুল

মোঃ আদর আলী পঞ্চগড় প্রতিনিধি
আসন্ন ৭নংহাড়িভাসা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাড়িভাসা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী তফশিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে পাড়া-মহল্লায় চলছে চুলচেরা বিশ্লেষণ। স্থানীয় জনগণের প্রত্যাশা ও নির্বাচনী আলোচনায় বারবার উঠে আসছে বিশিষ্ট রাজনৈতিক বীত জনাব মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল তিনি বুলবুল নামে পরিচিত। এলাকার সামগ্রিক উন্নয়ন এবং মানুষের সুখে-দুখে পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তরুণ সমাজ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ভোটারদের মধ্যেও তার নাম নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল।
দীর্ঘদিন ধরে তিনি ৭হাড়িভাসা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসতেছেন, তিনি বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার সহজ-সরল জীবনযাপন ও সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে জননন্দিত করে তুলেছে। স্থানীয়দের মতে, করোনাকালীন সংকট কিংবা ব্যক্তিগত অভাব-অনটনে তাকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা গেছে বলে মনে করেন হাড়িভাষা ইউনিয়ন বাসিন্দা বৃন্দ ।
এলাকাবাসীর বিশ্বাস, মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুলের মতো একজন জনবান্ধব ও পরোপকারী মানুষ নেতৃত্ব দিলে ৭ নং হাড়িভাষা ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরিত হবে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে তার বিশেষ লক্ষ্য থাকবে বলে সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন।
নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল
একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। সাধারণ মানুষের আশা—আগামী দিনগুলোতে ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার জন্য তার মতো দক্ষ নেতৃত্বই সামনে আসুক। এখন পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন বা নির্বাচনী প্রক্রিয়ার সময় বাকি থাকলেও জনমতে তিনি বেশ এগিয়ে রয়েছেন।হাড়িভাষা ইউনিয়নের সচেতন ভোটাররা মনে করছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং এলাকার মানুষের অধিকার আদায়ে মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল ছাড়া বিকল্প নেই বলে মনে করেন স্থানীও আমজনতা বেক্তিবগ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত