প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
বিজিবির পৃথক অভিযানে ৩ লক্ষ টাকা মুল্যের ৫ টি গরু, ৪৮ বোতল ভারভীয় মদ আটক

ষ্টাফরির্পোটারঃ হবিগজ্ঞ
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে অনুমান তিন লক্ষাধিক টাকা মূল্যের ০৫ টি ভারতীয় গরু এবং ৪৮ বোতল ভারতীয় মদ আটক করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অদ্য ১০ মার্চ ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ০৫ টি ভারতীয় গরু এবং ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হছেয়েছে, যার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।
৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের গোপন সংবাদের বৃত্তিতে গতরাত বারোটার সময়ে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রামনগর নামক এলাকায় ভারত হতে মাদক পাচারকারীরা মাদক নিয়ে এসে, এসময় বিজিবি'র উপস্হিতি টেরপেয়ে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে মালামাল গুলি লুকিয়ে রাখে। রাজেন্দ্রপুর বিজিবি টহল সংবাদ পেয়ে দ্রুত গঠনা স্হলে পৌছে তল্লাশী চালিয়ে জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় মালিকানা বিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গুইবিল নামক স্থানে গত ০৯ মার্চ ২০২৬ তারিখ বেলা ১২ টার সময় চোরাকারবারীরা ভারত হতে ০৫ টি গরু নিয়ে আসে। সুবিধামত সময়ে পাচারের উদ্দেশ্যে গরুগুলো জঙ্গলের ভেতর লুকিয়ে রাখে। পরবর্তীতে গুইবিল বিওপির একটি চৌকশ টহলদল সেখানে শারাসি অভিযান পরিচালনা করে উক্ত গরু গুলো মালিকানা বিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সর্বমোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত মাদকদ্রব্য ও গরু গুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
৫৫ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ সুত্র জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবানও জানিয়েছেন বডারর্গাড বাংলাদেশ বিজিবি`র ৫৫ ব্যাটালিয়ন হবিগজ্ঞ।
হবিগজ্ঞ থেকে
ইলিয়াস আলী মাসুক
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত