প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
পটুয়াখালীর বাউফলে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

মোঃ জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
পুলিশ। নিহত মারিয়া আক্তার (১৯) উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ–এর উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢাড়ি বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মারিয়া আক্তার ওই ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের রিয়াজ আকনের মেয়ে। তিন মাস আগে একই ওয়ার্ডের মোহাম্মদ রাশেদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, পারিবারিক অভিমানের জেরে মারিয়া আক্তার ফসলের পোকা মারার বিষ পান করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন নিহতের বাবা রিয়াজ আকন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত